আইনি
টাকা ফেরত ও বাতিলের নিয়ম
সর্বশেষ হালনাগাদ ৭ নভেম্বর ২০২৬
Futels এখনো কোনো টাকা নেয় না, বেটা চলাকালে সবকিছু বিনামূল্যে। টাকা দিয়ে কেনার প্ল্যান আর প্রজেক্ট চালু হলে এই নিয়মগুলো মানা হবে।
এটা ইংরেজি পেজের বাংলা অনুবাদ। দুটোর মধ্যে কোথাও অমিল থাকলে ইংরেজি পেজের কথাই মানা হবে।
১. মাসিক প্ল্যান
Futels Education বা Futels AI-এর মতো যেসব প্ল্যানে প্রতি মাসে টাকা দিতে হয়, সেগুলোর নিয়ম।
- প্রথমবার টাকা দেওয়ার পর: পছন্দ না হলে প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে জানান, আমরা পুরো টাকা ফেরত দেব।
- বাতিল করতে চাইলে: যেকোনো সময় বাতিল করতে পারেন। যে মাসের টাকা দিয়েছেন, সেই মাসের শেষ পর্যন্ত প্ল্যান চালু থাকবে, এরপর আর টাকা কাটা হবে না। যে মাস শুরু হয়ে গেছে, তার টাকা ফেরত হয় না।
- আমাদের দিক থেকে সমস্যা হলে: আমাদের কারণে কোনো মাসে সেবা ৩ দিনের বেশি বন্ধ থাকলে, যে কয়দিন বন্ধ ছিল সেই কয়দিনের টাকা ফেরত দেব।
- চলে যাওয়ার আগে নিজের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।
২. আপনার জন্য বানানো প্রজেক্ট
আপনার জন্য বানানো ওয়েবসাইট, অ্যাপ বা AI প্রজেক্টের নিয়ম। প্রতিটি প্রজেক্টের একটি লিখিত কোটেশন থাকে, যেখানে দাম, কাজের ধাপ আর অগ্রিম টাকার কথা লেখা থাকে। কোটেশনে এই পেজের চেয়ে আলাদা কিছু লেখা থাকলে, কোটেশনের কথাই মানা হবে।
- কাজ শুরুর আগে: বাতিল করলে অগ্রিমের পুরো টাকা ফেরত পাবেন।
- কাজ শুরুর পরে: যেকোনো সময় বাতিল করতে পারেন। সেদিন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তার টাকা রেখে বাকি টাকা ফেরত দেব।
- যে কাজ আপনি বুঝে নিয়েছেন: যে ধাপের কাজ আপনি মেনে নিয়েছেন ও হাতে পেয়েছেন, তার টাকা ফেরত হয় না।
- আমরা কথামতো কাজ না দিলে: কোটেশনে যা বলা ছিল তা না দিতে পারলে, আর আপনার সাথে ঠিক করা সময়ের মধ্যে ঠিক করতে না পারলে, যে অংশ দিইনি তার টাকা ফেরত দেব।
৩. অন্য কোম্পানিকে দেওয়া খরচ
কিছু খরচ আপনার হয়ে অন্য কোম্পানিকে দিতে হয়, যেমন ডোমেইন, হোস্টিং, অ্যাপ স্টোরের ফি বা AI ক্রেডিট। একবার কেনা হলে এই টাকা আর ফেরত আনা যায় না, তাই এগুলোর টাকা ফেরত হয় না। এগুলো আপনার নামেই থাকে, অথবা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়।
৪. ভুল করে টাকা কাটা হলে
দুবার টাকা কাটা হলে বা ভুল পরিমাণ কাটা হলে, আমরা মিলিয়ে দেখেই বাড়তি টাকা পুরোটা ফেরত দেব।
৫. টাকা ফেরত চাইবেন বা বাতিল করবেন কীভাবে
আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে support@futels.tech-এ লিখুন। সাথে দিন আপনার নাম, কবে কত টাকা দিয়েছিলেন, রসিদের ট্রানজ্যাকশন আইডি, আর কেন ফেরত চান। আমরা ৩ কর্মদিবসের মধ্যে উত্তর দেব, আর ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাব।
৬. টাকা কীভাবে ফেরত যায়
পেমেন্ট নেওয়া হয় SSLCommerz-এর মাধ্যমে, আর টাকা ফেরত যায় যেভাবে দিয়েছিলেন সেভাবেই: কার্ড, বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে। আমরা রাজি হওয়ার পর সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে টাকা পৌঁছে যায়, তবে আপনার ব্যাংক বা মোবাইল ওয়ালেটের কারণে আরও দেরি হতে পারে। Futels কখনো আপনার টাকা নিজের কাছে রাখে না, কার্ডের তথ্যও দেখে না।
৭. নিয়ম বদলালে
এই নিয়ম বদলালে ওপরের তারিখ বদলে দেব। আগে যে টাকা দিয়েছেন, তার ক্ষেত্রে টাকা দেওয়ার সময়ের নিয়মই মানা হবে। কোনো প্রশ্ন থাকলে লিখুন support@futels.tech-এ।